চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যরা। সোমবার সকালে উপজেলার মহাম্মদপুর রাজবাড়ীহাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৮ লিটার চোলাইমদ ও ২০০ লিটার ওয়াশ জব্দ করা হয় এবং দিলিপ লাকড়া (২৭) নামের একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি মহাম্মদপুর রাজবাড়ীহাট গ্রামের মৃত বিরু লাকড়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সোমবার সকাল ৮টায় জেলা কার্যালয়ের একটি টিম নাচোল থানাধীন মহাম্মদপুর রাজবাড়ীহাট এলাকায় দিলিপের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৮ লিটার চোলাইমদ ও মদ তৈরির ২০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। এ ঘটনায় দিলিপ লাকড়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।