সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসে দশ মাসে ৪৩৪৪টি বিরোধ নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭২ জন, ছাড়পত্র ৬০ জনকে, ভর্তি রোগী ১০১ জন ভোলাহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ডিএনসির অভিযান নাচোলে চোলাই মদসহ আটক একজন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আবারো শ্রেষ্ঠত্ব অর্জন চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Printed on: November 09, 2026
November 09, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Published: November 09, 2026 at 01:51 PM
ভোলাহাটে কৃতী   শিক্ষার্থীদের   সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ, অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  সোমবার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোহালবাড়ী গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. মখলেছুর রহমান এতে পৃষ্ঠপোষকতা করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি ব্যবসায়ী ও পয়েন্টার শু লিমিটেডের প্রেসিডেন্ট মি. ইয়ামাগুচি রিওজি এবং মি. ইয়োশিয়াকি শিমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুসফিকুর রহমান লাকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনসুর আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহসহ অন্যরা।

অনুষ্ঠানে ৪৮৭ জন শিক্ষার্থীর হাতে উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে একটি করে ব্যাগ, একটি ছাতা, একটি পানির পাত্র, একটি পেন্সিল বক্স তুলে দেওয়া হয়। এছাড়া ৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।