সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
নাচোল
নাচোল

নাচোলে কৃষক দলের সম্মেলন

Published: November 15, 2026 at 01:35 PM
নাচোলে কৃষক  দলের সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেজামপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের বাকইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন— নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, সাবেক সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন।

এছাড়াও সম্মেলনে নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি নাসিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মো. সোহরুল ইসলামকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে নেজামপুর ইউনিয়ন কৃষক দলের ৫১ বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।