চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালায়। এসময় ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করে।
লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করাসহ যে কোনো মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি দিন-রাত নিরলসভাবে কাজ করছে।