দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, সিভিল ডিফেন্স ডিরেক্টরেট হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর এর কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ফুটেজে ধোঁয়ার কুণ্ডলী এবং পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এছাড়া জরুরি উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করতে সেখানে মানুষের ভিড়ও দেখা যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে—যার মধ্যে রয়েছে কয়েক দশক ধরে অপর্যাপ্ত বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের অভাব এবং চাহিদার সর্বোচ্চ পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে অক্ষমতা; বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় এই সমস্যা প্রকট হয়ে ওঠে। এর আগেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।
শিরোনাম
দুই দিনের বৃষ্টিতে কাটা ধান নিয়ে বিপাকে কৃষকরা
৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ
‘মস্তান’ সিনেমায় বড় পর্দায় অভিষেক হচ্ছে সামিরা খান মাহির
আইসিইউতে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪
বয়স্কদের ত্বক সমস্যা
ক্যান্সার ঠেকাতে পারে বাঁধাকপি
ধূমপান যেভাবে কেড়ে নিচ্ছে আপনার সৌন্দর্য
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৯ জন, ছাড়পত্র ৩২ জনকে, ভর্তি রোগী ৭৩ জন
Printed on: November 21, 2026
November 21, 2026
আন্তর্জাতিক
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪
সর্বশেষ খবর
দুই দিনের বৃষ্টিতে কাটা ধান নিয়ে বিপাকে কৃষকরা
Nov 21, 2026
আইসিইউতে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
Nov 21, 2026
বয়স্কদের ত্বক সমস্যা
Nov 21, 2026