শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৯ জন, ছাড়পত্র ৩২ জনকে, ভর্তি রোগী ৭৩ জন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন মনি উকিলের মৃত্যুবার্ষিকী পালিত কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ
Printed on: November 20, 2026
November 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৯ জন, ছাড়পত্র ৩২ জনকে, ভর্তি রোগী ৭৩ জন

Published: November 20, 2026 at 02:14 PM
চাঁপাইনবাবগঞ্জে২৪ ঘণ্টায় ডেঙ্গু   আক্রান্ত আরো  ৩৯ জন,  ছাড়পত্র ৩২ জনকে, ভর্তি রোগী ৭৩ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৩৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২২ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ৫ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সময়ে নাচোল ও গোমস্তাপুরে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ১০ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৫২৬ জন, শিবগঞ্জে ২৫৭ জন, গোমস্তাপুরে ২৭৯ জন, নাচোলে ১৩৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭১ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৩৬৭ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৬৬৮ জন সাধারণ ডেঙ্গু রোগী।