বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন মনি উকিলের মৃত্যুবার্ষিকী পালিত কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ স্বচ্ছ বডিস্যুট পড়ে আলোচনায় এলেন জেনিফার লোপেজ গোলাপি পোশাকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
Printed on: November 19, 2026
November 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Published: November 19, 2026 at 01:48 PM
কৃষক দলের নেতা হত্যার  প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদ ও সহিংসতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী কৃষক দল।

বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের ফুড অফিস মোড় এলাকা হতে জেলা কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টু মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জেলা কৃষক দলের সদস্য সচিব মো. দুরুল হোদা, পৌর কৃষক দলের আহ্বায়ক ইউসুফ আলী লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিরুল ইসলাম সোহেল।

উল্লেখ্য, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় গত ১৭ নভেম্বর রাতে সহিংসতায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন।