বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন মনি উকিলের মৃত্যুবার্ষিকী পালিত কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ স্বচ্ছ বডিস্যুট পড়ে আলোচনায় এলেন জেনিফার লোপেজ গোলাপি পোশাকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
Printed on: November 19, 2026
November 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ

Published: November 19, 2026 at 01:46 PM
নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী। 

অনুষ্ঠানে কলেজের একটি অ্যাপসের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন— পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণের ফলে আজকের সভ্যতা গড়ে উঠেছে। ইসলামেও নারীদের সম্মান দেওয়া হয়েছে। কাজেই নারীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন— এসএসসি থেকে এইচএসসি সময়কালটাই শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে মূল্যবান। কেননা, এই সময়ে সকল বিষয়ে পড়াশোনা করতে হয়, বিশেষ করে এইচএসসিতে পড়ার সময়টাতেই উচ্চশিক্ষার জন্য ভর্তির বিষয়টিও তাদের ভাবতে হয়। কাজেই আজ যারা নবীন তাদেরকে উচ্চশিক্ষার বিষয়টি মাথায় রেখে পড়াশোনায় মন দিতে হবে। তারা আরো বলেন, মাদক, সাইবার বুলিং কিংবা মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। মোবাইল ফোনে অনেক ভালো কিছু আছে, ভালোটা নিতে হবে। এখন এআইয়ের যুগ, কিছুদিন পার আরো নুতুন কিছু আসবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলে টিকে থাকা যাবে না। 

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।