বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন মনি উকিলের মৃত্যুবার্ষিকী পালিত কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ স্বচ্ছ বডিস্যুট পড়ে আলোচনায় এলেন জেনিফার লোপেজ গোলাপি পোশাকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
Printed on: November 19, 2026
November 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক

Published: November 19, 2026 at 01:47 PM
গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার  পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  সরিষা, মসুর ও খেসারি চাষে ৯ হাজার ৪২৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সহায়তা বিতরণ করা হবে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। অতিরিক্ত কৃষি অফিসার হাসান আতিকুর রহমানের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, মাধ্যমিক অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারি চাষে ৫০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রহনপুর পৌরসভায় রয়েছে ৯১০ জন কৃষক। এছাড়া ৮টি ইউনিয়নের মধ্যে গোমস্তাপুর, রাধানগর ও বাঙ্গাবাড়ী এই তিনটি ইউনিয়নে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুর ইউনিয়নে ১ হাজার ৩১৫ জন, রহনপুর ইউনিয়নে ১ হাজার ১১৫ জন, বোয়ালিয়া ইউনিয়নে ৯৭০ জন, আলীনগর ইউনিয়নে ৮৬০ জন এবং চৌডালা ইউনিয়নে ৮৩৫ জন উপকারভোগী কৃষক রয়েছেন।

উল্লখ্য, এই কৃষি প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এছাড়া মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারি চাষে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। সময়মতো উন্নতমানের বীজ ও সার পেলে কৃষকরা সরিষা, মসুর ও খেসারির আবাদ বাড়াতে পারবেন। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা করছেন।