বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন মনি উকিলের মৃত্যুবার্ষিকী পালিত কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ স্বচ্ছ বডিস্যুট পড়ে আলোচনায় এলেন জেনিফার লোপেজ গোলাপি পোশাকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
Printed on: November 19, 2026
November 19, 2026
জাতীয়
জাতীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট

Published: November 19, 2026 at 02:06 PM
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট

* দ্বিতীয় ধাপে সদর ও নাচোল

* তৃতীয় ধাপে শিবগঞ্জ


দেশব্যাপী পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ও ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফশিল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।

সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।

এর আগে গত সোমবার ইসির ১৪তম কমিশন সভায় ধাপভিত্তিক নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হয়। সভা শেষে জানানো হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।