যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এ এফ এম সুলতানুল ইসলাম (মনি উকিল)-র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুলতানুল ইসলাম (মনি উকিল) স্মৃতি পরিষদ বৃহস্পতিবার নানা কর্মসূচির আয়োজন করে।
এর মধ্যে বিকেল সাড়ে ৩টায় নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবদুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলসহ অন্যরা।
এতে সভাপতিত্ব করেন সুলতানুল ইসলাম (মনি উকিল) স্মৃতি পরিষদের আহ্বায়ক মো. শাহনেওয়াজ খান সিনা। দোয়া পরিচালনা করেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
বক্তারা প্রবীণ এই রাজনীতিবিদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মনি উকিল ১৯৪০ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ বরেন।