বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি : প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন মনি উকিলের মৃত্যুবার্ষিকী পালিত কৃষক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন সাড়ে ৯ হাজার কৃষক নবীন শিক্ষার্থীদের বরণ করল সরকারি মহিলা কলেজ স্বচ্ছ বডিস্যুট পড়ে আলোচনায় এলেন জেনিফার লোপেজ গোলাপি পোশাকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
Printed on: November 19, 2026
November 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন

Published: November 19, 2026 at 01:50 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো  ৪৬ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ১২ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৫১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৫০৪ জন, শিবগঞ্জে ২৫৭ জন, গোমস্তাপুরে ২৭৪ জন, নাচোলে ১৩৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৩৩৩৮ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৬৫৮ জন সাধারণ ডেঙ্গু রোগী।