মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে আম ও মৎস্য নামে দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ

Published: November 17, 2026 at 01:44 PM
গোমস্তাপুরে আম ও মৎস্য  নামে দৃষ্টিনন্দন গোলচত্বর  নির্মাণের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও শহরের সৌন্দর্যবর্ধনে দুটি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পৌরসভার খোয়াড় মোড়ে ‘আম গোলচত্বর’ এবং কলোনি মোড়ে ‘মৎস্য গোলচত্বর’ নির্মাণ করা হবে। 

মঙ্গলবার গোলচত্বর দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য দেশজুড়ে পরিচিত। পাশাপাশি এ অঞ্চলের মৎস্যসম্পদও স্থানীয় অর্থনীতি ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জেলার ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরতেই গোলচত্বর দুটির এমন নামকরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিতভাবে গোলচত্বর দুটি নির্মিত হলে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যানজট কমাতে সহায়ক হবে। পাশাপাশি দৃষ্টিনন্দন স্থাপনা দুটি রহনপুর পৌরসভার সৌন্দর্যবর্ধনের পাশাপাশি শহরের স্বতন্ত্র পরিচিতি তুলে ধরবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রহনপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটা কমবে এবং শহরে আধুনিক ও নান্দনিক নগর পরিবেশ গড়ে উঠবে।