মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সদস্যদের পরিবারকে সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন

Published: November 17, 2026 at 01:45 PM
সদস্যদের পরিবারকে সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ের খরচ এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়। 

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ইউনিয়নের ৩০ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা করে এবং ৪ জন সদস্যের ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৩৪ জনের হাতে অনুদানের অর্থ তুলে দেন অতিথিরা।

এছাড়া, ইউনিয়নের দুজন প্রয়াত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা সংগঠনের পক্ষ থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজন এবং কোষাধ্যক্ষ শামিউল আলম রাজুসহ অন্যরা।