আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য সেরা পরিচালনার ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। গত রোববার ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্তদের নাম। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক; সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে। ‘সাঁকোটা দুলছে’ সিনেমায় অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি। চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে আছে যন্ত্রপাতি, নেই চিকিৎসক
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭১ জন
সদস্যদের পরিবারকে সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন
গোমস্তাপুরে আম ও মৎস্য নামে দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ
আয়ারল্যান্ড উৎসবে পুরস্কৃত হলো ‘সাঁকোটা দুলছে’
নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬১ জন
মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার
Printed on: November 17, 2026
November 17, 2026
বিনোদন
আয়ারল্যান্ড উৎসবে পুরস্কৃত হলো ‘সাঁকোটা দুলছে’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭১ জন
Nov 17, 2026
সদস্যদের পরিবারকে সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন
Nov 17, 2026
নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
Nov 16, 2026