সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
বিনোদন
বিনোদন

নাচের পোষাকে নজর কাড়লেন মিম

Published: November 15, 2026 at 01:17 PM
নাচের পোষাকে নজর কাড়লেন মিম

নাচের প্রতি ভালোবাসার কথা জানিয়ে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রঙিন ঝলমলে পোশাকে নাচের মুদ্রায় ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে কখনোই একহাত ওপরে তুলে, কখনোই দুই হাত প্রসারিত করে নাচের ছন্দে মেতে উঠতে দেখা গেছে তাকে। গতকাল রোববার নিজের ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর তার নতুন লুক ও নাচের প্রতি ভালোবাসা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। মিমের আলোচনায় থাকার কারণ শুধু নতুন ছবি নয়, অভিনয়জীবনের সাম্প্রতিক ব্যস্ততাও। চলতি বছর বড় পর্দা ও ওটিটি—দুই মাধ্যমেই নতুন কাজ নিয়ে হাজির হয়েছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমা। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মিম। অন্যদিকে, চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে তার। কাজি আসাদ পরিচালিত এই চলচ্চিত্রে ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। এছাড়া, আলভী আহমেদের পরিচালনায় ‘জীবন অপেরা’ সিনেমার কাজ শেষ করেছেন মিম। সিনেমাটির শুটিং ও ডাবিং শেষ হলেও মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে, একদিকে নতুন সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ, অন্যদিকে ফ্যাশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি; সব ক্ষেত্রেই নিজের অবস্থান ধরে রেখেছেন মিম। আর নাচের প্রতি ভালোবাসার কথা জানিয়ে প্রকাশ করা সাম্প্রতিক ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেকটি দিক সামনে এনেছে।