বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলির অনুষ্ঠানে রাজকীয় সাজে হাজির হয়েছিলেন। পোশাক, পাগড়ি আর ঐতিহাসিক অলংকারে তার উপস্থিতি নজর কেড়েছিল অনুরাগীদের। তবে প্রশংসার সেই আবহে বিতর্কের জন্ম দিয়েছে তার গলায় থাকা একটি পান্নার হার। নেটিজেনদের একাংশের দাবি, হারটির পান্নায় খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই আয়াতকে অলংকার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছেন তারা। দীপাবলির আয়োজনে কারিনার পরনে ছিল ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের কাফতান। পোশাকের সঙ্গে মাথায় পরেছিলেন একটি পাগড়ি। সেখানে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ। অভিনেত্রীর এই আভিজাত্যপূর্ণ সাজ দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও। তবে সাজের অন্য অনুষঙ্গগুলো ছাপিয়ে আলোচনায় এসেছে তার গলার সবুজ পান্নার হার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটির গায়ে খোদাই করা হয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াতকে গয়না হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়েই তাদের আপত্তি। এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা। এদিকে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় বিশেষ চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা। তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
শিরোনাম
জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল ৮৮ ব্যাচ
ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জয়ের ধারা বজায় রাখলো স্পেন
ড্র দিয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট
কিউইদের সাথে রেকর্ড ব্যবধানে হারল ভারত
সর্বশেষ খবর
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Nov 13, 2026
টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
Nov 13, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Nov 13, 2026
ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
Nov 13, 2026