‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বর্তমানে পুয়ের্তো রিকোয় অবস্থান করছেন বাংলাদেশি অভিনেত্রী সামিরা খান মাহি। যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে গেছেন। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালতে। গত বৃহস্পতিবার আয়োজনের দ্বিতীয় দিন নীল পোশাকে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন মাহি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন একগুচ্ছ ছবি। তাতে দেখা গেল, ঝলমলে নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউন পরেছেন মাহি। গাউনে রয়েছে গভীর নেকলাইন, করসেট-স্টাইলের ফিটিং এবং আকর্ষণীয় কাটআউট নকশা। সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ফ্লোইং ট্রেইল পোশাকটিতে এনেছে রাজকীয় ও গ্ল্যামারাস লুক। পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’ একটি ছবিতে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গেও ক্যামেরাবন্দী হয়েছেন মাহি। সেসব ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন, সবার চেয়ে মাহিকেই বেশি সুন্দর দেখাচ্ছে। তার জন্য শুভকামনাও জানাচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য, মিস ইউনিভার্সের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর।
শিরোনাম
জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল ৮৮ ব্যাচ
ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জয়ের ধারা বজায় রাখলো স্পেন
ড্র দিয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট
কিউইদের সাথে রেকর্ড ব্যবধানে হারল ভারত
সর্বশেষ খবর
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Nov 13, 2026
টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
Nov 13, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Nov 13, 2026
ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
Nov 13, 2026