মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 16, 2026
বিনোদন
বিনোদন

বিয়ের গুঞ্জনকে উস্কে দিলেন মিমি

Published: November 16, 2026 at 11:53 AM
বিয়ের গুঞ্জনকে উস্কে দিলেন মিমি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও রহস্য আরও বাড়িয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত বিয়ের কার্ড নিয়ে প্রশ্নের মুখে কৌতুকের সুরে উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’ সম্প্রতি মিমির বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে টালিউডে। গুঞ্জন, চলতি ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন অভিনেত্রী। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার কথিত বিয়ের একটি কার্ড। কার্ডটিতে বর-কনের ছবির পাশাপাশি স্থান পেয়েছে তিনটি সারমেয়র ছবি। মিমির পোষ্য চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুর সঙ্গে পরিচিত ভক্তদের কাছে বিষয়টি তাই আলাদা কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন মিমি। সেখানে বিয়ের কার্ডে পোষ্যদের ছবি থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিস্ময় প্রকাশের ভঙ্গিতে তিনি জানতে চান, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’ এরপর নিজের স্বভাবের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’ মিমির এমন মন্তব্যে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে অভিনেত্রী নিজে এখনও বিয়ের খবর নিশ্চিত করেননি। টালিউডের বিভিন্ন সূত্রের বরাতে আলোচনায় এসেছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। যদিও এ বিষয়ে মিমি বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।