সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 28, 2026
September 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত

Published: September 28, 2026 at 01:44 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো  ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। এই ১০৭ জনের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৪০ জন নারী রয়েছেন। 

এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার সবগুলো পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো ডেঙ্গু নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এডিস মশার সংক্রমণ। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে সোমবার জানানো হয়েছে, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ৪২ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছেন। 

অন্যদিকে ৩৫ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

একই সময়ে জেলা হাসপাতাল থেকে ২৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনসহ মোট ২৮ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৯২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪  জন, নারী ৩৪ জন, শিশু ১৪ (ছেলে ৯, মেয়ে ৫) জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৫ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।