সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 28, 2026
September 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৭ শতাংশ সুদে কৃষি ঋণ দেবে সকল তফসিলি ব্যাংক : বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক

Published: September 28, 2026 at 01:47 PM
৭ শতাংশ সুদে কৃষি ঋণ দেবে  সকল তফসিলি ব্যাংক : বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকা এবং দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিষয়টির কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষে ব্যাংকার, কৃষি/এসএমই উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে সোমবার ‘টাউন হল সভা’ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে নবাবগঞ্জ ক্লাব মিলিয়নতনে এই সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক এ.কে.এম. গোলাম মাহমুদ, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এছাড়াও আলোচনায় অংশ নেন— চাঁপাইনবাবগঞ্জ বিসিক’র সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল ইসলাম ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার বলেন— বর্তমান সরকার সারাদেশের কৃষির জন্য ১০ হাজার কোটি টাকা এবং শুধুমাত্র উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের কৃষি উদ্যোক্তাদের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সরকারের একটি অংশ। আপনারা যারা উদ্যোক্তা আছেন, তারা মাত্র ৭ শতাংশ সুদে কৃষি ঋণ পাবেন। 

সভায় এ বিষয়ে মাল্টিমিয়ায় বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো,. আব্দুর রাজ্জাক। 

সভায় জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজারব্যবস্থা শক্তিশালীকরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমটি গ্রহণ করা হয়েছে।  বাংলাদেশ ব্যাংক ও সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক গ্রাহক বা কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সরল সুদে কৃষি ঋণ বিতরণ করবে। এই ঋণ বিতরণে ৪০টি খাত নির্ধারণ করা হয়েছে। 

সভায় সোনালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এজিএম মো. রাশেদুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জের সকল ব্যাংকের শাখাপ্রধান ও প্রতিনিধিগণ এবং কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। 

লিড ব্যাংক হিসেবে সোনালী ও ডাচবাংলা ব্যাংক এই সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন— সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসান মুরাদ ও শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর-ই-আজম মো. খালেদ ইমতিয়াজ।