বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
September 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

Published: September 24, 2026 at 02:01 PM
নিজের বাল্যবিয়ে  বন্ধ করলেন ৬ষ্ঠ  শ্রেণীর ছাত্রী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে নিজেই বন্ধ করেছেন ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। কারণ, তিনি লেখাপড়া শিখে পুলিশ অফিসার হতে চান। কিন্তু বাধ সাধে তার পরিবার। পরিবার তার বিয়ে দিতে চায়। এ অবস্থায় ছাত্রীটি উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হন এবং বিষয়টি খুলে বলেন। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ‘ইউএনও শিবগঞ্জ’ নামে ফেসবুক আইডিতে এমনটাই লিখেছেন। 

তিনি লিখেছেন, “তার নাম সামিরা (ছদ্ম নাম)। বাসা শ্যামপুর। ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে অফিসে এসে আমাকে জানাল তার পরিবার তার বিয়ে দিতে চায় কিন্তু সে বাল্যবিয়ে করবে না। সে পড়াশোনা করে পুলিশ হতে চাই। আমি তার পরিবারকে অফিসে ডেকে আনলাম, একই সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে আনলাম। তার পরিবারকে বোঝানো হলো। সামিরার জন্য বই, ব্যাগ, পোশাক ইত্যাদির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হলো। তার পরিবার তাকে এখনই বিয়ে দিবে না মর্মে আমাকে জানাল। সামিরা (ছদ্ম নাম) যেন পড়াশোনা করে তার ইচ্ছা পূরণ করতে পারে এই জন্য প্রশাসন তার পাশে থাকবে।” 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে।