শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত নাচোলে লাইসেন্স বিহীন গোডাউনে ডিজেল রাখার দায়ে জরিমানা ৫৯ বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার একজন আটক নারায়নপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ দিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন সম্পর্ক টিকিয়ে রাখতে যে পরামর্শ দিলেন বর্ষা অস্কারের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা সদর থানা পুলিশের অভিযান : চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৮৪৮টি চোরাচালানি পণ্যসহ জব্দ ১৩৫ মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত
Printed on: September 19, 2026
September 18, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার একজন আটক

Published: September 18, 2026 at 01:25 PM
৫৯ বিজিবির অভিযানে  বিদেশী পিস্তল উদ্ধার  একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২টি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানায়। আটক হওয়া ব্যক্তি জেলার ভোলাহাট উপজেলার তিলকী গ্রামের জেম আলীর ছেলে মো. মশিউর রহমান।

রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানান।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামে পাকা রাস্তায় যানবাহনে তল্লাশি করে। তল্লাশি অভিযান চলাকালে মোটরসাইকেল আরোহী মো. মশিউর রহমান বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা শটগান দিয়ে ২ রাউন্ড ফাঁকা ফায়ার করে। এতে মোটরসাইকেল আরোহী মো. মশিউর রহমান মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে যায়। পরবর্তীতে টহল দল তাকে তল্লাশি করে তার নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন উদ্ধার করে এবং মোটরসাইকেলটিসহ তাকে আটক করে। এছাড়াও বর্ণিত ব্যক্তির তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তার নিজস্ব ব্যবহৃত আরো ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার অস্ত্র গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।