বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
September 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এসআরবি’র অভিযানে ইসলামপুরে জব্দ প্রায় ২ কেজি হেরোইন, একজন গ্রেপ্তার

Published: September 24, 2026 at 02:03 PM
এসআরবি’র অভিযানে  ইসলামপুরে জব্দ প্রায় ২ কেজি   হেরোইন, একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি জানায়। গ্রেপ্তার হানিফ তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলার মো. রুহুলের ছেলে।  

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।

এসআরবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. হানিফের বাড়ির একতলা ভবনের নির্মাণাধীন বাথরুম থেকে প্লাস্টিকের ক্যারেটে রাখা অবস্থায় ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করে জব্দ করা হয়। সেই সঙ্গে মো. হানিফকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করে মো. হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।