বয়স ৪০ পেরিয়েছে। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত বিষয়-নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পরিচিত তিনি। এবার সোহা আলি খানের পডকাস্টে এসে ব্যক্তিজীবনসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে বিয়ের বিষয়টি। শ্রুতির কাছে বিয়ে কেবল কাগজে-কলমে তৈরি কোনো সম্পর্ক নয়। তার কাছে এটি দুজন মানুষের আত্মিক বন্ধন, যেখানে আনুষ্ঠানিকতা বা জাঁকজমকের চেয়ে ভালোবাসা ও পারস্পরিক সম্মান বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’ অতীতে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি। একসময় বিয়ের কথাও ভেবেছিলেন। তবে সেই সম্পর্ক বিয়ের আগেই ভেঙে যায়। যদিও সেই অভিজ্ঞতা তার মনে বিয়ে নিয়ে কোনো ভয় তৈরি করেনি। বরং বিয়ের আয়োজন নিয়েই তার রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। শ্রুতি মনে করেন, বিয়ের জন্য অযথা বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের কাজে ব্যবহার করা যেতে পারে। তাই সুযোগ পেলে তিনি খুব সাধারণভাবেই বিয়ে করতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!’ মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি জানান, মাতৃত্বের বিষয়টি তার ভালো লাগে। তবে পরিবার বা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত থেকেই মা হতে চান তিনি। অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রুতির। বর্তমানে তার হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, চলছে প্রি-প্রডাকশনের কাজ। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং এখনো চলছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
এসআরবি’র অভিযানে ইসলামপুরে জব্দ প্রায় ২ কেজি হেরোইন, একজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
৪৮ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে চান তাহির
জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে জয় পেলো আফগানিস্তান
বিতর্কের মুখে পড়লো টেইলর সুইফটের নতুন গানের পোষ্টার
বিয়েতে অহেতুক খরচ করতে নিষেধ করলেন শ্রুতি
Printed on: September 24, 2026
September 24, 2026
বিনোদন
বিয়েতে অহেতুক খরচ করতে নিষেধ করলেন শ্রুতি
সর্বশেষ খবর
নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
Sep 24, 2026
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন
Sep 24, 2026