ক্যালেন্ডারের তারিখ বদলেছে। ঘড়ির কাঁটা পেরিয়েছে ২টা। সেই মধ্যরাতে হঠাৎ ফেসবুক পোস্ট নিয়ে হাজির সাদিয়া আয়মান। এবার আর গুরুতর কিছু নয়। পুরনো কিছু ছবি অন্তর্জালে টুকে রাখতেই অভিনেত্রীর সেই পোস্ট। ছবিগুলোতে দেখা যায়, মেকআপহীন সাদামাটা চেহারায় সাদিয়া। দুটি সেলফি। তার হাতে ফুলের তোড়া। বুঝতে অসুবিধা নেই, ফুল উপহার পেয়েছেন। অন্য ছবিতে দেখা গেল, ফুলের সঙ্গে বসে আছে তার প্রিয় বিড়াল। কিন্তু এমন মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেয়ার হেতু কী? সেটার কারণও জানালেন অভিনেত্রী। সাদিয়া তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি কাউকে একদমই রাত দুইটায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু এই আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’ বোঝা গেল, সাত মাস আগে তিনি ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন। তখনই তুলেছিলেন এই সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সেজন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে। মেকআপহীন সাদিয়াকে দেখে তার অনুসারীরাও খুশি। কেউ লিখেছেন, ‘ভুবন ভুলানো হাসি’; কেউ লিখেছেন, ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’; আরেক ভক্তের মতে, ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। সাদিয়াকে সর্বশেষ দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে’। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়ার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরো রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
এসআরবি’র অভিযানে ইসলামপুরে জব্দ প্রায় ২ কেজি হেরোইন, একজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
৪৮ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে চান তাহির
জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে জয় পেলো আফগানিস্তান
বিতর্কের মুখে পড়লো টেইলর সুইফটের নতুন গানের পোষ্টার
বিয়েতে অহেতুক খরচ করতে নিষেধ করলেন শ্রুতি
Printed on: September 24, 2026
September 24, 2026
বিনোদন
মধ্যরাতে নো-মেকআপ লুক প্রকাশ করলেন সাদিয়া
সর্বশেষ খবর
নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
Sep 24, 2026
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন
Sep 24, 2026