চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে একই অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
কলেজটির গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহা. লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। সূচনা বক্তব্য দেন— প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন দিকদিকনির্দেশনা দেয়া হয়।