মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক

Published: September 22, 2026 at 02:08 PM
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চুরি হওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইদুল আলী (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। 

আটক ইদুল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে ইদুল আলীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ৪ থেকে ৫ জন সহযোগীর তথ্য মিলেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।