ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের বিষয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্যসংস্থার কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, একটি স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ফিফার কার্যক্রমে সম্ভাব্য উন্নয়নের সুপারিশ করা হবে। আগামী মাসে কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার উপায় নিয়েও পরামর্শ গ্রহণের প্রস্তাব দিয়েছেন তিনি। এখানে ফিফা সভাপতির ভূমিকা, বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার বাস্তবসম্মত উপায়গুলো পর্যালোচনা করা হবে। সম্প্রতি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়ে ব্যাপক চাপে পড়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা ছিল এতে। তবে প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে ফিফা। পরিস্থিতি সামাল দেওয়ার ইঙ্গিত দিয়ে চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের উদ্দেশে লেখার আগে আমি সময় নিয়ে সবার কথা শুনেছি।’ কনফেডারেশন, সদস্যসংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই পরামর্শপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এফএফই প্রস্তাবের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইনফান্তিনো দাবি করেন, এতে খেলাধুলাসংক্রান্ত সিদ্ধান্তে ফিফার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। চিঠিতে তিনি আরও লিখেছেন, ফিফার পরিকল্পিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে। কাউন্সিল ও সদস্যসংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের আগেই বিষয়টি প্রকাশিত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে এবং এমন ধারণা জন্মেছে যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। তবে ইনফান্তিনো স্পষ্ট করেছেন, বাস্তবে তেমন কিছু হয়নি। ফিফার সভাপতি আরও দাবি করেছেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না। এখনো নয়, ভবিষ্যতেও হবে না।’ এফএফই প্রস্তাব বাতিল হলেও ফুটবলে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না ইনফান্তিনো। সদস্যসংস্থাগুলোর উন্নয়ন ও সংহতি সহায়তা বাড়াতে ফিফার সম্পদ টেকসইভাবে বৃদ্ধির পথ খোঁজা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষা বদলাচ্ছে না; বদলাচ্ছে বড় ধারণাগুলো যেভাবে তৈরি, যাচাই ও চূড়ান্ত করা হয়, সেই প্রক্রিয়া।’
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
খেলাধুলা
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026