মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন

Published: September 22, 2026 at 02:09 PM
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আক্রান্তের হার কমানো যাচ্ছে না। জেলার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার পৌরসভাগুলো ডেঙ্গু নিধনে জোরেশোরে মাঠে নেমেছে। 

এই জটিল পরিস্থিতির মধ্যে গত রবিবার ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এর ঠিক একদিন পরে গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের আরো একজনের মৃত্যু হয়। যা মঙ্গলবার রামেক হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়। 

মারা যাওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পোলাডাঙ্গা মহল্লার বাসিন্দা আব্দুল করিম (৪৫)। 

রামেক হাসপাতালের ডেঙ্গু বিষয়ক মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, আব্দুল করিম রামেকে এলে গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে তাকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ৪৬ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। অন্যদিকে ২০ জন সাধারণ রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

একই সময়ে জেলা হাসপাতাল থেকে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন এবং নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন করে মোট ২২ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। তাদের মধ্যে পুরুষ ৪৯ জন ও নারী ৬ জন রয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫০ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।