শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার

Published: September 25, 2026 at 02:02 PM
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ  দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউএসএ’র তৈরি একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর পণ্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল (৩৩) ও তারাপুর মোড়লপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার (৩২)। 

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। 

ওয়াসিম ফিরোজ বলেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস ও এএসআই মো. রেজাউল করিমসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে মানাকষা ইউনিয়নের সাহাপাড়া প্রি ক্যাডেট স্কুলের বাথরুমের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. রফিকুলকে তল্লাশি করে ইউএসএ’র তৈরি একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ রফিকুল ও ডলারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।