শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা

Published: September 25, 2026 at 02:00 PM
চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক  কর্মশালা

‘লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনকি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

‘খেলাঘর, চাঁপাইনবাবগঞ্জ জেলা’ এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের প্রতিষ্ঠাতা ইসরাইল সেন্টু।

প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য মো. এনামুল ইসলাম জিন্না। আলোচনায় অংশগ্রহণ করেন— খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়ক মো. মহসিন আলী তাহা, রাজশাহী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও খেলাঘর জাতীয় পরিষদের সদস্য মো. তারেক হাসান। কর্মশালা সঞ্চালনা করেন খেলাঘর, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোসা. মাহাতারা ইয়াসমিন মুক্তি।