শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ

Published: September 25, 2026 at 02:04 PM
পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদে ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ করা হয়। 

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুদের এই পুরস্কার দেয়া হয়। এতে অংশ নেন ১৯ জন শিশু। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক মুকুল। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. সাদিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. খাদেমুল করিম।

সূচনা বক্তব্য দেন মিস্ত্রিপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আবু বকর। পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান ও পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির হিসাবরক্ষক মো. রেজাউল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ন কবীর, চাঁপাই জামে মসজিদের ইমাম হাফেজ মো. আক্তারুল ইসলাম, মিস্ত্রিপাড়া জামে মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান, পলশা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. আশতারুল ইসলাম, পলশা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মো. আবদুল মান্নান, এসএম ইটভাটার স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম ও পলশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে ৪০ দিনের নামাজ কর্মসূচিতে অংশ নেয়া শিশুরা ফজরের আজান, ২ রাকাত ফজরের ফরজ নামাজ, হামদ ও নাথ এবং জানাজার নামাজ প্রদর্শন করেন। 

অনুষ্ঠানে সিয়াম ও আবদুল্লাহ নামের দুই শিশু প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন— আরাফাত, হুজায়ফা, ইসমাইল (২), আহাদ ও হাবিবুল্লাহ। তৃতীয় পুরস্কার পেয়েছেন— হোসেন, রাহাত, ইসমাইল (১), আসমাউল, হাসিব, আলামিন, জিহাদ, আবিদ, ফাহিম, আলিম, তানজিল ও হামিম।

কর্মসূচির তদারকির জন্য মিস্ত্রিপাড়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকেও উপহার দেয়া হয়। 

সবশেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রসুলপুর জামে মসজিদের ইমাম মো. মাহবুবুর রহমান।