শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ : এক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার একজন শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের সাংগঠনিক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচশ কাবের অংশগ্রহণে চলছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
Printed on: September 25, 2026
September 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

Published: September 25, 2026 at 01:57 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো  ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। যাচ্ছে না কমানো আক্রান্তের হার। জেলার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার পৌরসভাগুলো ডেঙ্গু নিধনে জোরেশোরে মাঠে নেমেছে। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এডিস মশা। প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মশক নিধন অভিযান। এডিস মশা নিধনে লার্ভিসাইট স্প্রে করার পর বৃষ্টির হওয়ায় জোরালোভাবে কাজে আসছে না। গত ২৪ ঘণ্টাতেও ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে  শুক্রবার জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। অন্যদিকে ২৩ জন সাধারণ রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনসহ মোট ৩৭ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। তাদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ২৬ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।