মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে এসআরবি’র অভিযান : পৌনে ৭ কেজি হেরোইন জব্দ, একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত রামেক হাসপাতালে মৃত্যু দুই ডেঙ্গু রোগীর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ
Printed on: September 29, 2026
September 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Published: September 29, 2026 at 01:51 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু শুধু শহর নয়, বস্তি নয়, ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মশা নিধনসহ তার প্রজনন স্থান ধ্বংস করা জরুরি হয়ে পড়েছে। এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভাগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসন গঠিত ডেঙ্গু প্রতিরোধ কমিটির টিম লিডার, পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্কাউটস সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। 

গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া, মাছবাজার এলাকায় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় টিম লিডার ও পৌরসভার নির্বাহী প্রকেশৗলী তৌফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন— চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও কাউন্সিলরের দায়িত্বে থাকা মো. হারুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা।  

অপরদিকে ৩ নম্বর টিম লিডার ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালানো হয়। 

এছাড়া পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের টিম লিডার কর নির্ধারক এনামুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

অন্যান্য টিমের নেতৃত্বেও অভিযান চালানো হয়।