মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে এসআরবি’র অভিযান : পৌনে ৭ কেজি হেরোইন জব্দ, একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত রামেক হাসপাতালে মৃত্যু দুই ডেঙ্গু রোগীর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ
Printed on: September 29, 2026
September 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত

Published: September 29, 2026 at 01:55 PM
চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বরং অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। এই ১১৫ জনের মধ্যে ৬০ জন পুরুষ ও ৫৫ জন নারী রয়েছেন। 

আগামী নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আসছে অক্টোবরে আরো বাড়বে, তবে নভেম্বর মাস পর্যন্ত এই পরিস্থিতি মোকাবিল করতে হতে পারে। তিনি বলেন, যতদিন বৃষ্টি থাকবে ততদিন ডেঙ্গু থাকবে। বৃষ্টি নেই তো ডেঙ্গু নেই।

তিনি আরো জানান, ডেঙ্গু আক্রান্ত নারী রোগীদের নতুন ভবনের ৫ তলায়, শিশু রোগীদের পুরাতন ভবনের ৩ তলায় এবং পুরুষ রোগীদের পুরাতন ভবনের নিচতলায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।   

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার জানানো হয়েছে, গত রবিবার সকাল ৮টা থেকে  মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪১ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং ১ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ৪৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ২৪ জন নারী রয়েছেন। 

অন্যদিকে ৩২ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ মোট ৪১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ৪৪ জন এবং ৮ জন ছেলে ও ৬ জন মেয়েসহ ১৪ জন শিশু। 

এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন নারী ও ৩ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ১ জন নারী, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ১ জন নারী রোগী ভর্তি রয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১০ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।

এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার সবগুলো পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো ডেঙ্গু নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এডিস মশার সংক্রমণ।