রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রহনপুর পৌর এলাকায় ৭০০টি বৃক্ষ রোপণ চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভারতে নর্দমায় গাড়ি পড়ে শিশুসহ নিহত ৮ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি পারমাণবিক শক্তির মজুতে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’ তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি শিক্ষার্থীদের শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি : প্রতিমন্ত্রী মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
Printed on: September 20, 2026
September 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুর পৌর এলাকায় ৭০০টি বৃক্ষ রোপণ

Published: September 19, 2026 at 01:27 PM
রহনপুর পৌর এলাকায়  ৭০০টি বৃক্ষ রোপণ

সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ৭০০টি ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার পীড়াসন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন রহনপুর পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সড়কের পাশে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউএনও জিল্লুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। তবে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। রহনপুর পৌর এলাকায় সবুজ ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।

পৌর কর্তৃপক্ষ জানান, শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে আরো বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।