বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে চুরির ঘটনায় আটক ১

Published: October 01, 2026 at 02:26 PM
গোমস্তাপুরে   চুরির ঘটনায়  আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চুরির ঘটনায় শ্রী উজ্জল কুমার সাহা (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ফুটবল মাঠ এলাকার মৃত হরিপদ সাহার ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গত ১৯ মে দিবাগত রাতে রহনপুর পৌরসভার অন্তর্গত কাঠিহারপাড়া প্রসাদপুর গ্রামে একটি বাড়িতে ঘরের ভেন্টিলেটর ভেঙে ও জানালার একটি পাল্লা খুলে স্বর্ণ ও চাঁদির অলংকার, নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়। রুজুকৃত চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতীয়মান হওয়ায় মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দিগ্ধ পুলিশ হেফাজতে (রিমান্ড) থাকা মো. আরিফুল ইসলাম ভটা (৩৪) ও সাকিব (২৭)কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মামলার ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার চৌডালা বাজারে শাহ জুয়েলার্সের কাছে বিক্রি করেছে। রিমান্ডে থাকা আসামিদ্বয়ের দেয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেকের  নেতৃত্বে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই জুয়েলার্সের মালিক শ্রী উজ্জল কুমার সাহাকে আটক করে। এরপর তার হেফাজত হতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।