বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চালু হলো স্টুডেন্ট হেল্থ কেয়ার

Published: October 01, 2026 at 02:25 PM
নবাবগঞ্জ সরকারি কলেজের  একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন  চালু হলো স্টুডেন্ট হেল্থ কেয়ার

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ্ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে বলেন- শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে দৃঢ় মনোবলের অধিকারী হয়ে ঊঠতে হবে। তিনি বলেন— নৈতিক শিক্ষা দিতে পারে এমন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী এ কলেজের সুনাম রয়েছে। ভবিষ্যতের আলোকিত মানুষ তৈরিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নিয়ামত আলী।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোদাশ্বের হোসেন।

এদিকে কলেজের শিক্ষার্থীদের স্বাস্থসেবা দিতে চালু হয়েছে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার। দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ সেন্টারের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন— কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ও হেলথ কাউন্সিলর ডা. ফয়জুম নেসা জুঁইসহ অন্যরা।

কলেজের অধ্যক্ষ বলেন, এতদিন কলেজে কোনো স্বাস্থসেবা কেন্দ্র না থাকায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া যেত না। কলেজে শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হতো। কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র চালুর ফলে কলেজের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া যাবে।