চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন| এদুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন| বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) নামক স্থানে একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দর্ঘটনা ঘটে|
নিহতরা হলেন, ভুটিভুটি গাড়িতে আয়েস উদ্দিন (৭০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৪)| নিহত আয়েস উদ্দিন উপজেলার পুলিশ মাইল ঝাবু বাজার এালাকার মৃত নবাবজানের ছেলে| এদের মধ্যে আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান| আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩৬), হাদিনগর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. মধু (৬০), বাবুপুর গ্রামের মজলু রহমানের ছেলে মো. আব্দুল হাকিম (৫৫), পার কানসাট গ্রামের মৃত মহব্বতের ছেলে মো. জব্দুল হক (৪০), চামাটোলা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. হেলাল উদ্দিন (৫৫), বাবুপুর গ্রামের মৃত ˆসয়দ আলীর ছেলে মো. কাজেম আলী (৪৭), শিবনগর গ্রামের মো. আব্দুল হামিদ| শরিফুলসহ গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করেন|
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ দুর্ঘটনার এই খবটি জানিয়েছেন|