স্প্যানিশ পপতারকা শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। বিশ্বমঞ্চে এই লাতিন সংগীতশিল্পীর সুরের মূর্ছনা আর জাদুকরী পারফরম্যান্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি ভক্ত-অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। বিশ্বজুড়ে লাইভ সম্প্রচার হতে যাচ্ছে পপ সম্রাজ্ঞী শাকিরার কনসার্ট। অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে ঘরে বসেই এক ক্লিকে বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের গানপ্রেমীরাও। প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ সংগীতশিল্পী। মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’। এ আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ্বব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফরম্যান্স। আগামীকাল শনিবার সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো- ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক-শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না।
শিরোনাম
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে মহারাজপুর থেকে ১৭ ককটেল উদ্ধার
আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন
‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিলেন অপু
Printed on: October 13, 2026
October 01, 2026
বিনোদন
ঘরে বসে দেখতে পারবেন শাকিরার লাইভ কনসার্ট
সর্বশেষ খবর
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026