‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনসহ অন্যরা।
সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।