শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 09, 2026
October 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে এসআরবির অভিযান : পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

Published: October 09, 2026 at 01:23 PM
শিবগঞ্জে এসআরবির অভিযান : পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নামোচাকপাড়া এলাকার একটি আম বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।  শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, স্পেশাল রেপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নামোচাকপাড়া এলাকার আম বাগানের মধ্যে অভিযান চালায়। অভিযানে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে না পাওয়া কাউকে গ্রেপ্তার করা যায়নি। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত আলামতসমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে সেখানে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।