বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত ১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা ৩৬.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
Printed on: October 08, 2026
October 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত

Published: October 08, 2026 at 02:13 PM
ডেঙ্গু নিধনে  অভিযান  অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু নিধনে বৃহস্পতিবারও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন গঠিত ৮টি টিম। অভিযানের সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়। সেই সঙ্গে লার্ভিসাইট স্প্রেসহ ফগার দিয়ে ধোঁয়া দেয়া হয়। 

পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধানুর মোড় হয়ে আজাইপুর ও আরামবাগের আংশিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে টিম-১। এ সময় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। সিভিল সার্জনের উপস্থিতিতে অভিযান চলাকালীন কয়েকটি স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত করে তাৎক্ষণিক তা ধ্বংস করা হয়। এসময় টিম লিডার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে টিম লিডার পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামের নেতেৃত্বে ২ নম্বর টিম ২নং ওয়ার্ডের পুলিশ ফাঁড়িসহ একটি বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কয়েকটি বাড়ির সামনে থেকে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়।

অপরদিকে টিম লিডার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর এলাকায় এনএসআই আফিস, সমাজসেবা অফিস, সরকারি শিশু পরিবারসহ ওই এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। 

৪ নম্বর টিম পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিপুর উপররাজারামপুর তাঁতিপাড়া ও সিদ্দিক বিশ্বাস পাড়াসহ মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়েছে। ৫ নম্বর টিম রেহাইচর পেছন এলাকায় ডেঙ্গু মশা নিধক কার্যক্রম পরিচালনা করে। ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর-ঘোষপাড়া, উজ্জ্বলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে টিম-৭। অন্যান্য ওয়ার্ডেও অভিযান চালানো হয়েছে।