নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। ‘আবার হঠাৎ বৃষ্টি’তে গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। এর মাধ্যমে চলতি মাসেই বড় পর্দায় হাজির হয়েছেন তিনি। এবার পূজার উৎসবকে সামনে রেখে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘স্নেহের বন্ধন’। ফলে অল্প সময়ের ব্যবধানে দুটি ভিন্ন স্বাদের সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মৌ খান। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এ মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন।’ ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমা প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বইয়ের দশকের সেই কালজয়ী আবহের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল।’ ‘স্নেহের বন্ধন’ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’ ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন মৌ খান। এরপর থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খানের অভিনীত থ্রিলার ও অ্যাকশন ঘরানার ওয়েব ফিল্ম ‘শিকারি’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।
শিরোনাম
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীর মৃত্যু : একদিনে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত
ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছেন মতিউর রহমান
শিবগঞ্জে এসআরবির অভিযান : পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর শিবগঞ্জে মানববন্ধন
রহনপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা : জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
আবারো ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন
নিউইয়র্কে শাকিবের যাত্রাসঙ্গী হলেন মিথিলা
পূজায় মুক্তি পাচ্ছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত
Printed on: October 09, 2026
October 09, 2026
বিনোদন
পূজায় মুক্তি পাচ্ছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
সর্বশেষ খবর
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
Oct 09, 2026
ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছেন মতিউর রহমান
Oct 09, 2026