বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত ১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা ৩৬.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
Printed on: October 08, 2026
October 08, 2026
বিনোদন
বিনোদন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

Published: October 08, 2026 at 12:57 PM
পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কৃতি শ্যানন রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। নিন্দুকদের প্রশ্ন ছিল- কেন রাখিবন্ধনের অনুষ্ঠানে এত খোলামেলা পোশাক অভিনেত্রীর? সেই সময় বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। শেষ পর্যন্ত সেই বিজ্ঞাপনটিই সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ওই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কৃতি শ্যানন। পোশাক নিয়ে যে বিতর্কসভা বসতে পারে, তা এখনো বিশ্বাসই করতে পারেন না বলে জানিয়েছেন কৃতি শ্যানন। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে সেই পুরোনো বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের বিস্ময়ের কথা জানিয়েন, তার পরনের পোশাকের একটি অংশ কীভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা তিনি বিশ্বাসই করতে পারেননি। কৃতি শ্যানন বলেন, আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল। কারিনাও কৃতির কথায় সম্মতি দেন। বিতর্কের সূত্রপাত হয় গহনা সংস্থার রাখিবন্ধনের একটি বিজ্ঞাপন ঘিরে। সেই বিজ্ঞাপনে কৃতিকে দেখা গিয়েছিল তার ভাইকে রাখি পরাতে। একই সঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন তিনি। পোষ্যকে রাখি পরানো নিয়েও আপত্তি জানিয়েছিলেন নিন্দুকেরা। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে নেটিজেদের মাঝে প্রকাশ্যে আসার পর তাদের একাংশ কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলে। অনেকের দাবি- রাখিবন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে তার পোশাক যথাযথ নয়। তবে পোশাক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন কৃতি শ্যানন। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, এখনো কেন নারীদের কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। তিনি বলেন, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। কিন্তু কোনো নারীর পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়। সংস্কৃতি ও ঐতিহ্য পোশাকে নয়, মনের মধ্যে থাকে বলেও জানিয়েছিলেন তিনি। এরপরও নারীদের পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট শেয়ার করে নিয়েছিলেন কৃতি শ্যানন। যদিও সেই পোস্টগুলোতে সরাসরি রাখিবন্ধনের বিজ্ঞাপনের কথা বলা হয়নি।