বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত ১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা ৩৬.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
Printed on: October 08, 2026
October 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি

Published: October 08, 2026 at 02:11 PM
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে ব্যাংকটির চাঁপাইনবাবগঞ্জ শাখা।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন— নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, আইএফআইসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার রিপন বশাক, বিশিষ্ট ব্যবসায়ী জাবের আল মাহমুদ, ইব্রাহিম আলী ও মাসুদ আলী, আইএফআইসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম, লোন অফিসার রাসেল হোসেন, মার্কেটিং অ্যান্ড সেলস রেজওয়ান মোস্তফাসহ ব্যাংকের অন্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহমেদ রিয়াদ, সিনিয়র অফিসার আবু শালেক ও শাহরিয়ার শিমুল উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রামকৃষ্টপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হান্নান।

এর আগে সকালে ব্যাংকটি বড় ইন্দারা মোড়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ব্যাংক সূত্র জানায়, সারাদেশে ব্যাংকের ১৮৯টি ব্রাঞ্চ রয়েছে। এছাড়াও ১ হাজার ২২৪টি উপশাখা ও ৯৩টি এটিএম বুথ রয়েছে। ১৯৭৬ সালের ৮ অক্টোবর আইএফআইসি ব্যাংক যাত্রা শুরু করে।