চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এই লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু অ্যাকাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা (প্রশাসক সার্বিক) আনিসুর রহমান।
সূচনা বক্তব্য দেন— জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জাবেদ আলী। আলোচনায় অংশ নেন— বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক জোনাব আলী ও নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা ও শিশু বক্তা মালিহা আফরোজ রোজা।
আলোচনা শেষে বিভন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিশুর মধ্যে পুরস্কার বিতরণ করা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলামসহ অন্যরা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলাতেও শিশু অধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম আজিজি।
আলোচনায় অংশ নেন— গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইমাম মো. মজিবুর রহমানসহ অন্যরা। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. কাওশার আলীসহ অন্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনায় শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়।