বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত ১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা ৩৬.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
Printed on: October 08, 2026
October 08, 2026
বিনোদন
বিনোদন

সাদা শাড়িতে স্নিগ্ধ ছড়ালেন মেহজাবীন

Published: October 08, 2026 at 12:56 PM
সাদা শাড়িতে স্নিগ্ধ ছড়ালেন মেহজাবীন

গত বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের সময় সাজপোশাকে মুগ্ধ করেছিলেন ভক্তদের। দেড় বছর পর ফের বিয়ের সাজে ধরা দিলেন মেহজাবীন। তবে এবার বাস্তবের বিয়ে নয়, কেবলই কাজের খাতিরে এই সাজ। গতকাল বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ‘সাবা’ অভিনেত্রী। তাতে দেখা গেলো, সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মেহজাবীন। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে আভিজাত্য। মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি আর কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুলে তার সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস, হাতে মানানসই চুড়ি ও আংটি সাজটিকে দিয়েছে পূর্ণতা। সব মিলিয়ে সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় না। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’ মেহজাবীনকে এই সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরা। অধিকাংশের মতে, বিয়ের দিনের চেয়েও এই সাজে বেশি সুন্দর লাগছে মেহজাবীনকে। একজন লিখেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও’; আরেকজন লিখেছেন, ‘বিয়ের সবগুলো গেটআপের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম’; অন্য একজনও একই সুরে লিখেছেন, ‘বিয়ের দিনের চেয়ে আজ বেশি সুন্দর লাগছে।’ অভিনয়ে ইদানিং খুব একটা দেখা যাচ্ছে না মেহজাবীনকে। হাতে রয়েছে সিনেমা। ভিকি জাহেদের ‘পুলসিরাত’-এ দেখা যাবে তাকে, আফরান নিশোর সঙ্গে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।