সত্যের অনুসন্ধানে এক সাংবাদিক। যতই তদন্ত এগোয়, ততই সামনে আসে নতুন রহস্য আর বিপদ। প্রভাবশালী অপরাধচক্রের বিরুদ্ধে সেই লড়াই নিয়েই তৈরি হয়েছে ইনভেস্টিগেটিভ থ্রিলার ‘রিপোর্টিং লাইভ’। ধ্রুব ত্রিপাঠী পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। দুই মিনিট দুই সেকেন্ডের ট্রেলারে সাংবাদিক সন্ধ্যার চরিত্রে দেখা গেছে পরিণীতি চোপড়াকে। সাংবাদিকের ভূমিকায় এবারই প্রথম অভিনয় করছেন বলিউডের এই অভিনেত্রী। পেশাগত দায়িত্বের পাশাপাশি সত্য উদ্ঘাটনের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতা রয়েছে সন্ধ্যার। কোনো ঘটনার ওপরের স্তরে থেমে না গিয়ে এর পেছনের মানুষ, উদ্দেশ্য ও যোগসূত্র খুঁজে বের করাই তার লক্ষ্য। একটি ঘটনার অনুসন্ধান করতে গিয়ে সন্ধ্যা ও ক্যামেরাপারসন বিনোদ আবিষ্কার করেন, এর সঙ্গে জড়িয়ে আছে বেআইনি বালু ব্যবসা। বিনোদের চরিত্রে অভিনয় করেছেন দেবেন ভোজানি। ছবিতে বিপুল অর্থের এই অবৈধ ব্যবসাকে বলা হয়েছে ‘ব্রাউন গোল্ড’। এর নিয়ন্ত্রণ ঘিরে সক্রিয় রয়েছে প্রভাবশালী একটি অপরাধচক্র। শুরুতে বিষয়টি সাধারণ অনুসন্ধানী প্রতিবেদনের মতো মনে হলেও তদন্ত যত এগোয়, ততই পরিস্থিতি জটিল হতে থাকে। সন্ধ্যা ও বিনোদ বুঝতে পারেন, তারা যে সত্যের কাছে পৌঁছাচ্ছেন, তা প্রকাশ্যে এলে ক্ষমতাবান অনেকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এরপরই তাদের ওপর শুরু হয় চাপ, হুমকি, নজরদারি ও হামলা। ট্রেলারে ধাওয়া, মারধর, রক্তাক্ত সংঘর্ষের পাশাপাশি সাংবাদিকদের অনুসন্ধানের নানা দৃশ্যও রয়েছে। একপর্যায়ে সত্য প্রকাশ করা নাকি নিজেদের জীবন বাঁচানো-এমন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় সন্ধ্যা ও বিনোদকে। ফলে ‘রিপোর্টিং লাইভ’ শুধু অপরাধের রহস্য উন্মোচনের গল্প নয়, সাংবাদিকতার ঝুঁকি ও দায়িত্বের দিকটিও তুলে ধরেছে।
শিরোনাম
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি
চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত
১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা
৩৬.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
Printed on: October 08, 2026
October 08, 2026
বিনোদন
প্রকাশ পেলো পরিণীতির ‘রিপোর্টিং লাইভ’-এর ট্রেলার
সর্বশেষ খবর
ডেঙ্গু নিধনে অভিযান অব্যাহত
Oct 08, 2026
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি
Oct 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
Oct 08, 2026